ম্যাগসাল সার

সাধারণ নামঃ ম্যাগনেসিয়াম সালফেট (ম্যাগনেসিয়াম ৯.৫% + সালফার ১২.৫%)

বিশেষ বৈশিষ্ট্যঃ

  • ইহা প্রবাহমান তাই অত্যন্ত দ্রুত উদ্ভিদের বিভিন্ন অংশ দ্বারা শোষিত হয়ে তাৎক্ষণিকভাবে ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করে।
  • ক্লোরোফিলের অত্যাবশকীয় উপাদান হিসেবে কাজ করে এর উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সালোকসংশ্লেষণ এর হার বৃদ্ধি করে।
  • উদ্ভিদে ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ করে গাছের শ্বসন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে।
  • তেল জাতীয় ফসলে তেল ও চর্র্বির পরিমান বৃদ্ধি করে।
  • অন্যান্য খাদ্য উপাদান গ্রহণে উদ্ভিদকে সহায়তা প্রদান করে ।


প্যাক সাইজঃ ০১ কেজি

ফসল, প্রয়োগবিধি ও প্রয়োগমাত্রা

  • প্রায় সকল ফসলে জমি তৈরির সময়, বীজ বপন বা চারা রোপণের আগে, প্রতি একরে ৬-৮ কেজি; হেক্টরে (১৫-২০) কেজি ম্যাগসাল সার জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
  • এটি পুকুরে মাছ চাষেও ব্যবহার করা যাবে। প্রতি একর জলাশয়ের জন্য ৮ কেজি হারে প্রয়োগ করতে হবে।