জিপসি (জিপসাম সার)

সাধারণ নামঃ ক্যালসিয়াম সালফেট (ক্যালসিয়াম ২০% + সালফার ১৬%)

বিশেষ বৈশিষ্ট্যঃ

  • ক্যালসিয়াম ও সালফারের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে মাটিতে এদের অভাব পূরণ করে।
  • ফসলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে।
  • সঠিক সময়ে ফসল পরিপক্ব হতে সহায়তা করে।
  • গাছের পাতা সবুজ করে, শিকড় ও কুশির সংখ্যা বাড়ায়।
  • তৈল জাতীয় ফসলে তৈল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
  • মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটির অম্লত্ব দূর করে, মাটির সার্বিক গঠন উন্নয়ন করে মাটিকে ঝুরঝুরে করে।


প্যাক সাইজঃ ০৫ কেজি, ২০ কেজি।

ফসল, প্রয়োগবিধি ও প্রয়োগমাত্রা

  • আলু, ধান, গম, ভূট্টা, সরিষা, তিল, সয়াবিন, সূর্যমুখী, ডাল জাতীয় ফসল, তরমুজ, শীতকালীন ও গ্রাষ্মকালীন সকল ধরনের শাক-সবজি, গোলাপ, গাদাসহ অন্যান্য ফুল, আম, লিচু, পেয়ারা, পেঁপে, কলা, লেবু জাতীয় ফলে ক্যালসিয়াম ও সালফারের অভাব পূরণের জন্য কার্যকর।
  • জমি তৈরির সময়, বীজ বপন বা চারা রোপণের আগে একর প্রতি ১৫-২০ কেজি জিপসি (জিপসাম সার) জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। তবে জমিতে ক্যালসিয়াম ও সালফারের অভাবের তারতম্য ভেদে প্রয়োগমাত্রা কম-বেশি হতে পারে।