ফকার ২.৫ ইসি
সাধারণ নামঃ ল্যামডা-সাইহ্যালোথ্রিন ২.৫%
বিশেষ বৈশিষ্ট্যঃ
- ইহা বহুমুখী ক্রিয়াসম্পন্ন সিনথেটিক ‘পাইরিথ্রয়েড’ জাতীয় তরল কীটনাশক।
- ইহা একটি কার্যকরী স্পর্শক ও পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন কীটনাশক।
- ইহা পোকা বিতাড়নকারী ক্ষমতা সম্পন্ন হওয়ায় পোকাকে গাছে বসতি স্থাপনে নিরুৎসাহিত করে।
প্যাক সাইজঃ ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি, ১ লিটার।
ফসলের সমস্যা ভেদে প্রয়োগমাত্রাঃ
- বেগুন, সিম সহ সবজি ফসলের এফিড ও জ্যাসিড
- ১ মিলি/লিটার পানি; ২০০ মিলি/একর।
- আমের শোষক পোকা ও হপার।
- ১ মিলি/লিটার পানি; ২০০ মিলি/একর।
- বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা
- ১ মিলি/লিটার পানি; ২০০ মিলি/একর।
- আলুর কাঁটুই পোকা
- ১.৫ মিলি/লিটার পানি; ৩০০ মিলি/একর।
- ধানের মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, থ্রিপস
- ১ মিলি/লিটার পানি; ২০০ মিলি/একর।