ইক্লোর ৫ জি

সাধারণ নামঃ বুটাক্লোর ৫%


বিশেষ বৈশিষ্ট্যঃ

  • ইহা ‘ক্লোরোএসিটানিলাইডস’ (বুটোক্সিমিথাইল) গ্রুপের একটি আগাছানাশক।
  • ইহা একটি কার্যকরী প্রবাহমান গুণসম্পন্ন আগাছানাশক।
  • ইহা আগাছা গজানোর আগে ব্যবহারযোগ্য একটি আগাছানাশক।


প্যাক সাইজঃ ০১ কেজি।


কার্যপ্রক্রিয়া, প্রয়োগবিধি ও প্রয়োগমাত্রা

  • ইহা প্রাথমিকভাবে আগাছার পাতা/ডগা ও মূলের মাধ্যমে শোষিত হয়ে আগাছার দেহের অতি প্রয়োজনীয় ‘লিপিড সিনথেসিস’ প্রক্রিয়ায় বাধা প্রদান করে যার ফলে ‘ফ্যাটি এসিড’ ও ‘প্রোটিন’ উৎপাদন ব্যাহত হয়। এতে আগাছার কোষ বিভাজন ও বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে আগাছা মারা যায়।
  • ধান ক্ষেতের মুথা/ভাদাইল, ক্ষুদে শ্যামা, বড় শ্যামা, চেঁচড়া, চাপড়া, নাকফুলি, কেশটি, জয়না মুড়ি, হলদে মুথা, মনা, শুষনি শাক, তনা, ফুলকা, মুড়িঘাস, পানিকচুসহ সেজ ও চওড়াপাতা জাতীয় আগাছা দমনে কার্যকর।
  • একর প্রতি প্রয়োগমাত্রা (১০-১২) কেজি। চারা রোপণের (১-৩) দিনের মধ্যে জমিতে (১-২) ইঞ্চি আবদ্ধ পানি থাকা অবস্থায় ভালোভাবে ইক্লোর ৫ জি প্রয়োগ করুন এবং (৫-৭) দিন পানি আটকিয়ে রাখুন। এবার পানি শুকিয়ে গেলে স্বাভাবিক সেচ দিন।