চিলে জিংক
সাধারণ নামঃ চিলেটেড জিংক (দস্তা ১০%)
বিশেষ বৈশিষ্ট্যঃ
- ইহা প্রবাহমান এবং আয়নিক অবস্থায় বিদ্যমান তাই অত্যন্ত দ্রুত উদ্ভিদের বিভিন্ন অংশ দ্বারা শোষিত হয়ে তাৎক্ষণিকভাবে দস্তার অভাব পূরণ করে ।
- ক্লোরোফিল সৃষ্টি ও কার্বোহাইড্রেট গঠণে সাহায্য করে এবং গাছের প্রোটিন সংশ্লেষনে অংশগ্রহণ করে।
- উদ্ভিদের বৃদ্ধিকারী হরমোন অক্সিন এর কার্যকারিতা বাড়ায়।
- ইহা উদ্ভিদের ফুল ফোটাতে ও ফল গঠনে সহায়তা করে।
- ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- অন্যান্য খাদ্য উপাদান গ্রহণে উদ্ভিদকে সহায়তা প্রদান করে।
প্যাক সাইজঃ ১৭ গ্রাম
ফসল, প্রয়োগবিধি ও প্রয়োগমাত্রা
- ধান, গম, ভূট্টা, আলূ, সরিষা, তিল, সয়াবিন, সূর্যমুখী, ডাল জাতীয় ফসল, তরমুজ, সকল ধরনের শাক-সবজি, গোলাপ, গাদাসহ অন্যান্য ফুল, আম, লিচু, পেয়ারা, পেঁপে, কলা, লেবু জাতীয় ফল
- উদ্ভিদের বাড়ন্ত পর্যায়ে বা ফুল আসার পূর্বে (০.২৫-১) গ্রাম/লিটার পানি; (৫০-২০০) গ্রাম/একর স্প্রে করতে হবে।
- মাটিতে প্রয়োগের ক্ষেত্রে বীজ বপনের সময় অথবা গাছ লাগানোর সময় অন্যান্য সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
- গাছ প্রতি (০৫-০৭) গ্রাম; ৩০০ গ্রাম/একর; ৭৫০ গ্রাম/হেক্টর।